৭৫৷ কোন ব্যক্তি রাস্তা বা সাধারণের ব্যবহার্য কোন স্থানে গৃহ-নির্মাণের সরঞ্জাম বা অন্যান্য জিনিস রাখিয়া বিঘ্ন সৃষ্টি করিলে, তিনি দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বা জিনিসপত্রগুলি সরকারে বাজেয়াপ্ত করা যাইবে৷