৫৬৷ কোন পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে অযৌক্তিভাবে অতিরিক্ত সময় হাজতে আটক করিয়া রাখিলে, অথবা ফৌজদারী কার্যবিধির section 167 এর অধীন ম্যাজিষ্ট্রেটের বিশেষ আদেশ ছাড়া কোন ব্যক্তিকে ২৪ ঘন্টার বেশী সময় হাজতে আটক করিয়া রাখিলে, তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷