৫৩৷ কোন পুলিশ কর্মকর্তা আইনানুগ কর্তৃত্ব অথবা যুুক্তিসংগত কারণ ছাড়া কোন গৃহে, নৌযানে, বা স্থানে প্রবেশ করিলে বা তল্লাশী চালাইলে, তিনি এক বত্সর পর্যন্ত কারাদণ্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷