৪২৷ কোন ব্যক্তি নিম্নবর্ণিত যে কোন অপরাধে শাস্তিপ্রাপ্ত হইলে এবং পুলিশ কমিশনারের যদি বিশ্বাস করার কারণ থাকে যে, উক্ত ব্যক্তি পুনরায় অনুরূপ অপরাধ করিতে পারে তাহা হইলে তিনি লিখিত আদেশ জারী করিয়া অনুরূপ ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদের জন্য মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাইতে নির্দেশ দিতে পারেন, যথা:- (ক) Penal Code (XLV of 1860) এর Chapter XII, XVI বা XVII এর অধীন শাস্তিযোগ্য অপরাধ; (খ) Suppression of Immoral Traffic Act, 1933 (Ben. Act VI of 1933) এর অধীন অপরাধ; (গ) Customs Act, 1969 (IV of 1969) এর অধীন অপরাধ; (ঘ) এই আইনের ধারা ৭৭, ৭৮, ৭৯, ৮৪, ৮৯ বা ৯১ এর অধীন তিনবার বা তদপেক্ষা বেশী অপরাধ৷