২৯৷ (১) জনশৃংখলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার খাতিরে পুলিশ কমিশনার যখনই যে স্থানে প্রয়োজন মনে করিবেন তখনই সেই স্থানে প্রকাশ্য বিজ্ঞপ্তি প্রচার করিয়া নিম্নবর্ণিত বিষয়গুলি নিষিদ্ধ করিতে পারিবেন, যথা:- (ক) হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন; (খ) বিস্ফোরক দ্রব্য বহন; (গ) ইট, পাথর, ইত্যাদি সংগ্রহ ও বহন; (ঘ) মানুষ, মৃতদেহ বা মূর্তি ও কুশপুত্তলিকা প্রদর্শনী; (ঙ) সর্বসাধারণের শ্রুতিগোচরে চিত্কার করা, গান-বাজনা করা; (চ) শালীনতা ও নৈতিকতাবিরোধী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী কোন কিছু প্রদর্শন বা প্ল্যাকার্ড বহন বা ছবি, ইত্যাদি প্রদর্শনী৷ (২) উপ-ধারা…