২৮৷ পুলিশ কমিশনার বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন পুলিশ কর্মকর্তা, ধারা ২৬ এর অধীন প্রণীত প্রবিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে লিখিত বা মৌখিক নির্দেশ দিতে পারিবেন, যথা:- (ক) রাস্তায় জনসমাবেশ বা মিছিলকারীদের শৃংখলাপূর্ণ আচরণ নিশ্চিতকরণ; (খ) অনুরূপ মিছিল কোন্ কোন্ রাস্তা দিয়া বা কোন্ কোন্ সময়ে যাইতে পারিবে বা পারিবে না; (গ) কোন স্থান বা উপাসনাস্থলে বা উহার সন্নিকটে অনুরূপ মিছিল গমন বা জনসমাবেশ অনুষ্ঠান নিষিদ্ধ থাকিবে; (ঘ) রাস্তা, জনসাধারণের গোসল করার জায়গা, ইত্যাদি এবং সর্বসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থানে শান্তি শৃংখলা বজায় রাখা; (ঙ) রাস্তা বা সর্বসাধারণের ব্যবহার্য…