২৫৷ (১) ফৌজদারী কার্যবিধির Section 153 তে যাহা কিছুই থাকুক না কেন পুলিশ কমিশনার কর্তৃক সাধারণভাবে অথবা বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যে কোন পরিমাপযন্ত্র বা দাড়িপাল্লা তল্লাশী বা পরীক্ষা করার জন্য বিনা পরোয়ানায় যে কোন দোকানে বা প্রাংগনে প্রবেশ করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন তল্লাশীকালে পুলিশ কর্মকর্তার নিকট যদি কোন পরিমাপযন্ত্র বা দাড়িপাল্লা মিথ্যা অনুমান করার কারণ থাকে, তাহা হইলে তিনি উহা আটক করিতে পারিবেন, এবং আটক করার পর অনতিবিলম্বে উহা পুলিশ কমিশনারকে জানাইবেন এবং পুলিশ কমিশনার যদি অনুরূপ পরিমাপযন্ত্র বা দাড়িপাল্লা মিথ্যা বলিয়া দেখিতে পান তবে উহা ধ্বংস করিতে পারিবেন৷…