২২৷ (১) যখন ধারা ২৮ এর অধীন কোন নির্দেশ প্রদান করা হয়, ধারা ২৯ এর অধীন কোন প্রজ্ঞাপন জারী করা হয় বা ধারা ৩০, ৩২ ও ৩৩ এর অধীন কোন আদেশ দেওয়া হয় বা ধারা ৩১ এর অধীন কোন পাবলিক নোটিশ জারী করা হয়, সেক্ষেত্রে উক্তরূপ নির্দেশ, প্রজ্ঞাপন, আদেশ বা নোটিশের পরিপন্থী কোন কাজ হইতে কোন ব্যক্তিকে বিরত রাখা পুলিশ কর্মকর্তার পক্ষে আইনসম্মত হইবে এবং পুলিশ কর্মকর্তার আদেশ অমান্যকারীকে তিনি গ্রেফতার করিতে এবং অনুুরূপ নির্দেশ অমান্য করার কাজে ব্যবহৃত দ্রব্য বা ব্যবহারের উদ্দেশ্যে রক্ষিত দ্রব্য আটক করিতে পারিবেন৷ (২) উপ-ধারা ১ এর অধীন আটককৃত দ্রব্য ম্যাজিষ্ট্রেট এর নির্দেশ অনুযায়ী ব্যবস্থিত হইবে৷