২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অধস্তন কর্মকর্তা” অর্থ সহকারী পুলিশ কমিশনারের অধস্তন যেকোন পুলিশ কর্মকর্তা; (খ) “ঊর্ধ্বতন কর্মকর্তা” অর্থ পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার; (গ) “গবাদি পশু” অর্থ হাতী, ঘোড়া, গাধা, খচ্চর, ভেড়া, ছাগল এবং শুকরও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ঘ) “জনসাধারণের প্রমোদাগার” অর্থ এমন স্থান যেখানে বাদ্য, সংগীত, নৃত্য বা চিত্ত-বিনোদনমুলক অন্য কোন অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা থাকে এবং যেখানে অর্থ প্রদানের বিনিময়ে জনসাধারণকে প্রবেশাধিকার দেওয়া হয়, এবং ঘোড়দৌড়ের মাঠ, সার্কাস, নাট্যশালা, চলচ্চিত্র গৃহ,…