১৯৷ ধারা ১৮এ উল্লিখিত নির্দেশ পালনে বাধা প্রদান, অস্বীকার করা বা অপারগতার জন্য পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করিতে বা ক্ষেত্রমত সরাইয়া দিতে পারিবেন এবং অনুরূপ ব্যক্তিকে ম্যাজিষ্ট্রেটের সম্মুখে উপস্থিত করিতে, অথবা ঘটনাটি নগণ্য হইলে উহার পরে লোকটিকে ছাড়িয়াও দিতে পারিবেন৷