১৭৷ রাস্তার পুলিশ কর্মকর্তার কর্তব্য হইবে- (ক) যানবাহন নিয়ন্ত্রণ; (খ) রাস্তায় নির্মাণকার্য রোধ করা; (গ) রাস্তায় বা রাস্তার সন্নিকটে এই আইন বা অন্য কোন আইনের অধীন প্রণীত কোন বিধি, প্রবিধান বা প্রদত্ত কোন আদেশের বিধান যাহাতে কেহ ভংগ করিতে না পারে সেই জন্য সর্বতোভাবে নিজের সাধ্যমত চেষ্টা করা; (ঘ) রাস্তায়, সর্বসাধারণের ব্যবহার জায়গায়, মেলায়, সর্বসাধারণের সম্মিলিত হওয়ার অন্যান্য সকল জায়গায় এবং সর্বসাধারণের প্রার্থনার স্থানসমূহের আশেপাশে শৃংখলা বজায় রাখা; (ঙ) সর্বসাধারণের ব্যবহার্য জায়গার নিয়ন্ত্রণ, যাত্রীবাহী নৌকায় বিপজ্জনকভাবে বা অতিরিক্ত যাত্রী বোঝাই রোধ এবং অনুরূপ যে কোন স্থান বা নৌকায় কোন আইন…