১০৪৷ এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের অধীন দণ্ডযোগ্য কোন অপরাধ কোন ব্যক্তি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে বা তাহার নজরে আসে এমনভাবে করিলে, পুলিশ কর্মকর্তা সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারিবেন৷ ব্যাখ্যা৷- এই ধারার কোন কিছুই অন্য কোন আইনের বলে পুলিশ কর্মকর্তার গ্রেফতারের ক্ষমতা সংকুচিত করিবে না৷