৩৮। (১) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী সংবিধি ও বিধি দ্বারা নির্ধারিত শিক্ষার্থীনিবাস বা স্থানে এবং শর্তাধীনে বসবাস করিবে। (২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীনিবাস সংবিধি দ্বারা নির্ধারিত ধরনের হইবে। (৩) শিক্ষার্থীনিবাসের প্রভোস্ট, তত্ত্বাবধানকারী, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও তাহাদের দায়িত্ব সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।