৩২। (১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথা: - (ক) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩ (তিন) জন শিক্ষক; (গ) যুগ্ম-সচিব (হাসপাতাল), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এমন ২ (দুই) জন সিন্ডিকেট সদস্য; (চ) পরিচালক (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তর; (ছ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক…