২৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা: - (ক) কোষাধ্যক্ষ, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (গ) প্রো-ভাইস চ্যান্সেলরগণ; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক, পালাক্রমে, মনোনীত একজন ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (চ) সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিবের পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন কর্মকর্তা; (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন অর্থ বিশারদ; (জ) রেজিস্ট্রার; (ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব), যিনি ইহার সচিবও হইবেন। (২) অর্থ কমিটির মনোনীত সদস্যগণ ২…