২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কিছু না থাকিলে, এই আইনে - (১) ’’অধিভুক্ত মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট’’ অর্থ এই আইন, সংবিধি এবং বিধির বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোন মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট; (২) ’’অনুষদ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদ; (৩) ’’ইনস্টিটিউট’’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৪) ’’একাডেমিক কাউন্সিল’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৫) ’’কর্তৃপক্ষ’’অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ; (৬) ’’কর্মকর্তা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা; (৭) ’’কর্মচারী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (৮) ’’কোষাধ্যক্ষ’’ অর্থ…