১৯। বিশ্ববিদ্যালয়ের নিম্নরূপ কর্তৃপক্ষ থাকিবে, যথা:- (ক) সিন্ডিকেট; (খ) একাডেমিক কাউন্সিল; (গ) অনুষদ; (ঘ) পাঠক্রম কমিটি; (ঙ) বোর্ড অব এ্যাডভান্স স্টাডিজ; (চ) অর্থ কমিটি; (ছ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (জ) নির্বাচনী বোর্ড; (ঝ) নৈতিকতা কমিটি; (ঞ) শৃঙ্খলা কমিটি; (ট) বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি; এবং (ঠ) সংবিধিতে বিধৃত অন্যান্য কর্তৃপক্ষ।