৯। (১) ব্যাংকের একজন চেয়ারম্যান থাকিবেন। (২) প্রজাতন্ত্রের চাকুরীতে নিয়োজিত নহেন এমন ব্যক্তিগণের মধ্য হইতে, সরকার কর্তৃক স্থিরকৃত শর্তে, চেয়ারম্যান নিযুক্ত হইবেন। (৩) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, নবনিযুক্ত চেয়ারম্যান উক্ত শূন্য পদে যোগদান না করা পর্যন্ত অথবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, সরকার কর্তৃক মনোনীত কোন পরিচালক সাময়িকভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন।