৮। নিম্নবর্ণিত পরিচালকবৃন্দের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান; (খ) ব্যবস্থাপনা পরিচালক; (গ) রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, পদাধিকারবলে; (ঘ) রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, পদাধিকারবলে; (ঙ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন কর্মকর্তা; (চ) অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী বিভাগ, পদাধিকারবলে; (ছ) অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর বিভাগ, পদাধিকারবলে; (জ) উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ, পদাধিকারবলে; (ঝ) উপ-পরিচালক, প্রাণীসম্পদ অধিদপ্তর, রংপুর…