৭। (১) এই আইনের অধীন প্রণীত বিধিমালা সাপেক্ষে ব্যাংকের সাধারণ নির্দেশনা, প্রশাসনিক বিষয় ও কার্যক্রম একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং বোর্ড ব্যাংক কর্তৃক কৃত বা সম্পাদিত হইতে পারে এইরূপ সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্যাবলী সম্পাদন করিতে পারিবে। (২) বোর্ড উহার কার্যাবলী সম্পাদনকালে ব্যাংকের বাণিজ্যিক বিষয়াদি বিবেচনা করিবে, তবে কৃষিজীবী ও কৃষি উন্নয়নের স্বার্থ এবং কুটির শিল্প ও তৎসংশ্লিষ্ট শিল্পের উন্নয়ন এবং সাধারণভাবে জনস্বার্থের প্রতি বিশেষ গুরত্বারোপ করিবে। (৩) ব্যাংক কোন নীতি নির্ধারণী প্রশ্নে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা, যদি থাকে, দ্বারা পরিচালিত হইবে এবং কোন বিষয় নীতি নির্ধারণী…