৫। (১) রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয় থাকিবে এবং সরকার যেরূপ নির্দেশ প্রদান করিবে সেইরূপে রাজশাহী বা রংপুর বিভাগের অন্য কোন স্থানে উহা স্থানান্তর করা যাইবে। (২) ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, যে স্থানে কার্যালয় বা শাখা স্থাপন করা প্রয়োজন বিবেচনা করিবে, সেই স্থানে কার্যালয় বা শাখা স্থাপন করিতে পারিবে।