৪০। এই আইনের কোন বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা উদ্ভূত হইলে উক্তরূপ অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে সরকার, এই আইনের বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রয়োজনীয় আদেশ জারী করিতে পারিবে।