৩৯। (১) বোর্ড, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদধীন প্রণীত বিধিমালার সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ, প্রবিধানমালা প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে, প্রবিধানমালা প্রণয়ন করা যাইবে, যথা :- (ক) বোর্ড বা কমিটির সভা ও কার্যক্রম পরিচালনা; (খ) ব্যাংকের ঋণ ও বকেয়া আদায়ের পদ্ধতি; (গ) ঋণের কোন আবেদনে একজন পরিচালকের প্রত্যক্ষ অথবা পরোক্ষ স্বার্থের প্রকাশ; (ঘ) ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী নির্ধারণ এবং তাহাদের ভবিষ্য তহবিল গঠন ও উহার ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট অন্যান্য…