৩৮। (১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধিমালা প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে, বিধিমালা প্রণয়ন করা যাইবে, যথা :- (ক) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব এবং ক্ষমতা; (খ) বন্ড এবং ডিবেঞ্চার ইস্যু ও পুনঃক্রয়ের পদ্ধতি, শর্ত এবং সময়সীমা; এবং (গ) নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে অগ্রিম, ঋণ বা ধার মঞ্জুরের শর্তাবলী, যথা:- (অ) ব্যবস্থাপনা পরিচালক; (আ) কারিগরী উপদেষ্টা কমিটির কোন সদস্য; (ই) ব্যাংকের কোন কর্মকর্তা বা কর্মচারি; (ঈ) উপর্যুক্ত উপ-দফাসমূহে বর্ণিত কোন ব্যক্তির কোন আত্মীয়; এবং (উ) কোন ব্যক্তি বা…