৩৬। (১) পরিচালকগণ দায়িত্ব পালনকালে, স্বেচ্ছাকৃত কার্য বা বিচ্যুতি ব্যতীত, তৎকর্তৃক সংঘটিত সকল ক্ষয়-ক্ষতি এবং ব্যয়ের জন্য ব্যাংক কর্তৃক দায়মুক্তি লাভ করিবেন। (২) ব্যাংকের পক্ষে অর্জিত বা গৃহীত কোন সম্পত্তির বা জামানতের মূল্যের অকার্যকারিতা বা ঘাটতিজনিত কারণে উদ্ভূত ব্যাংকের কোন ক্ষতি বা ব্যয়ের জন্য বা কোন ব্যক্তির অন্যায় কার্যের দ্বারা ব্যাংকের পক্ষে অর্জিত বা গৃহীত দায়ের জন্য অথবা সরকারি কার্য সম্পাদনকালে তাহার দ্বারা সরল বিশ্বাসে কৃত কোন কার্যের জন্য একজন পরিচালক অন্য কোন পরিচালক অথবা ব্যাংকের কোন কর্মকর্তা বা কর্মচারির কার্যাবলীর জন্য ব্যক্তিগতভাবে দায়ী হইবেন না।