৩২। (১) ব্যাংকের লিখিত সম্মতি ব্যতীত কোন প্রসপেকটাস, বিজ্ঞাপন বা অন্য কোথাও ব্যাংকের নাম ব্যবহার করা যাইবে না। (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে তিনি ৬ (ছয়) মাস পর্যন্ত মেয়াদে কারাদন্ডে অথবা ১ (এক) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয়দন্ডে দন্ডিত হইবেন।