৩১। (১) ব্যাংকের নিকট আর্থিক সহায়তার জন্য আবেদনকারী কর্তৃক প্রদত্ত বা দাখিলকৃত কোন তথ্য প্রকাশ করা যাইবে না অথবা কোন পরিচালক, কারিগরী উপদেষ্টা কমিটির সদস্য অথবা ব্যাংকের কোন উপদেষ্টা, কর্মকর্তা বা কর্মচারি তাহার দায়িত্ব সম্পাদনের সহিত সম্পর্কযুক্ত নয় এইরূপ কোন উদ্দেশ্যে উহা ব্যবহার করিতে পারিবেন না। (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে তিনি ৬ (ছয়) মাস পর্যন্ত মেয়াদে কারাদন্ডে অথবা ১ (এক) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয়দন্ডে দণ্ডিত হইবেন।