৩০। এই আইনের অধীনে কোন অগ্রিম বা ঋণ পাইবার জন্য কোন আবেদন, স্থিতিপত্র, লাভ-ক্ষতির বিবরণী, ঘোষণাপত্র অথবা প্রার্থিত বা মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার জন্য ব্যাংকে দাখিলকৃত কোন দলিলপত্রে যদি কেহ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণ প্রদান করেন অথবা জ্ঞাতসারে কোন ভুল তথ্য পরিবেশিত হইবার বা থাকিবার সুযোগ প্রদান করেন অথবা যে উদ্দেশ্যে ব্যাংক মঞ্জুর করিয়াছে উহা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে অগ্রিম বা ঋণের অর্থ ব্যবহার করেন বা ব্যবহারের সুযোগ প্রদান করেন, তাহা হইলে তিনি ৬ (ছয়) মাস পর্যন্ত মেয়াদে কারাদন্ডে অথবা ১ (এক) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।