২৭। (১) ব্যাংক, সরকার কর্তৃক সময়ে সময়ে যাচিত বিবরণী, রিটার্ণ ও প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে। (২) ব্যাংক, প্রত্যেক অর্থ-বৎসর সমাপ্ত হইবার পর যথাশীঘ্র সম্ভব, অনধিক চার মাসের মধ্যে, প্রতিবেদনাধীন বৎসরে ব্যাংকের কার্যাবলীর উপর বার্ষিক প্রতিবেদনসহ ধারা ২৬ অনুযায়ী নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত হিসাবের একটি আর্থিক বিবরণী বা প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন সরকার কর্তৃক প্রাপ্ত নিরীক্ষিত হিসাব এবং বার্ষিক প্রতিবেদন সরকারি গেজেট, এবং ব্যাংকের ওয়েব সাইটে প্রকাশ করিতে হইবে।