২৬। (১) ব্যাংক যথাযথভাবে উহার হিসাব সংরক্ষণ করিবে এবং লাভ ক্ষতির হিসাব ও স্থিতিপত্রসহ বার্ষিক হিসাব-বিবরণী প্রস্তুত করিবে এবং এইরূপ হিসাব সংরক্ষণের ক্ষেত্রে সরকার কর্তৃক, সময়ে সময়ে, প্রদত্ত সাধারণ নির্দেশনা পালন করিবে। (২) সরকার কর্তৃক নিযুক্ত অন্যূন ২ (দুই) জন নিরীক্ষক, যাহারা Bangladesh Chartered Accounts Order, 1973 (P.O. No. 2 of 1973) অনুযায়ী চার্টার্ড একাউনটেন্ট হিসাবে অভিহিত, কর্তৃক ব্যাংকের হিসাব নিরীক্ষিত হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন নিযুক্ত প্রত্যেক নিরীক্ষককে ব্যাংকের বার্ষিক স্থিতিপত্র ও অন্যান্য হিসাবের কপি সরবরাহ করা হইবে এবং তাহারা ব্যাংকের সকল হিসাব, রেকর্ড, দলিল দস্তাবেজ,…