২৩। (১) যে ক্ষেত্রে কোন চুক্তির অধীন ব্যাংকের নিকট দায়বদ্ধ কোন কৃষিজীবী ঋণ পরিশোধে ব্যর্থ হন, অথবা অন্য কোনভাবে ব্যাংকের সহিত সম্পাদিত চুক্তির শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হন, এইরূপ অক্ষমতা বা ব্যর্থতা যদি প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে না হয়, সেইক্ষেত্রে এতদুদ্দেশ্যে জারিকৃত বিধি অনুযায়ী, ব্যাংক সংশ্লিষ্ট কৃষিজীবীর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অধিগ্রহণ করিতে পারিবে এবং ব্যাংকে তাহার দায়দেনা নিশ্চিতকরণের জন্য উক্ত কৃষিজীবী কর্তৃক জামানত, বন্ধক, দায়বদ্ধ বা স্বত্বান্তরিত যে কোন সম্পত্তি বিক্রয় বা নগদীকরণ করিতে পারিবে। (২) ঋণগ্রহীতার নিকট ব্যাংকের সমুদয় পাওনা বকেয়া ভূমি রাজস্ব হিসাবে আদায়যোগ্য হইবে। (৩)…