২২। কোন চুক্তিতে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, ব্যাংক নোটিশের মাধ্যমে কোন ঋণগ্রহীতাকে অবিলম্বে ব্যাংকের সমুদয় পাওনা পরিশোধের জন্য দাবী করিতে পারিবে, যদি- (ক) যে চুক্তির অধীনে ঋণ, অগ্রিম বা ধার মঞ্জুর করা হইয়াছে, সেই চুক্তির কোন শর্ত প্রতিপালনে ঋণগ্রহীতা ব্যর্থ হন; (খ) ব্যাংক যুক্তিসংগতভাবে আশংকা করে যে, ঋণগ্রহীতা তাহার ঋণ পরিশোধে অসমর্থ; (গ) ব্যাংকের বিবেচনায় সংশ্লিষ্ট ঋণ, অগ্রিম বা ধারের আবেদনে কোন স্বতন্ত্র বিষয় অথবা মঞ্জুরীকৃত ঋণ, অগ্রিম বা ধার সম্পর্কিত অন্য কোন প্রতিবেদনে বা যোগাযোগের ক্ষেত্রে মিথ্যা বা ভ্রান্ত তথ্য প্রদত্ত হয়; (ঘ) অগ্রিম, ঋণ বা ধারের জামানত হিসাবে ব্যাংকে…