২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’কমিটি’’ অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত নির্বাহী কমিটি, অডিট কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, কারিগরী উপদেষ্টা কমিটি এবং অন্যান্য কমিটি বা উপ-কমিটি। (২) ’’কুটিরশিল্প’’ অর্থ সার্বক্ষণিক বা খণ্ডকালীন পেশা হিসাবে একটি পরিবারের সদস্যবৃন্দ বা অনুরূপ পেশার কতিপয় ব্যক্তির, যাহারা নিজদিগকে সমবায় সমিতিভুক্ত করিয়াছেন, দ্বারা পরিচালিত কোন শিল্প; (৩) ’’কৃষি’’ অর্থ- (ক) যে কোন ধরনের শস্য উৎপাদন; (খ) উদ্যানকর্ষণ (horticulture); (গ) বনায়ন; (ঘ) মৎস্য চাষ, উৎপাদন ও প্রক্রিয়াকরণ; (ঙ) পশুজাত পণ্য প্রক্রিয়াকরণ; (চ) পোল্ট্রি ও পশুখাদ্য উৎপাদন; (ছ)…