১৭। (১) ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে, বন্ড ও ঋণপত্র (debenture) ইস্যু এবং বিক্রয় করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন ইস্যুকৃত এবং বিক্রিত বন্ড ও ঋণপত্রে সরকারি নিশ্চয়তা থাকিবে এবং উহাদের সুদের হার সরকার কর্তৃক নির্ধারিত হইবে।