১৬। (১) কৃষিজীবী, মৎস্যজীবী, গবাদিপশু ও হাঁস-মুরগী প্রতিপালনকারী এবং কুটির শিল্প, মৎস্য ও প্রাণিসম্পদ শিল্পসহ সংশ্লিষ্ট অন্যান্য শিল্পে জড়িত ব্যক্তিবর্গকে ব্যাংক, বিধি দ্বারা নির্ধারিত মেয়াদ, শর্ত ও পদ্ধতিতে কোন বস্তু ভাড়ায় গ্রহণ, ভাড়ায় প্রদান বা গুদামজাতকরণের সুবিধা প্রদানের নিমিত্ত, ঋণ হিসাবে অগ্রিম প্রদানসহ নগদে বা দ্রব্যে ঋণ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংক নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিতে পারিবে, যথা:- (ক) আমানত হিসাবে অর্থ গ্রহণ; (খ) ব্যবসার উদ্দেশ্যে ব্যাংকের সম্পত্তির জামানতের বিপরীতে অথবা অন্য কোনভাবে ঋণ গ্রহণ; (গ) বন্ড ও ডিবেঞ্চার ইস্যু এবং…