১৫। (১) ব্যবস্থাপনা পরিচালক ব্যতিরেকে অন্যান্য পরিচালকগণ বোর্ড, কমিটি বা কারিগরি উপদেষ্টা কমিটির সভায় যোগদানের জন্য সরকার কর্তৃক, সময়ে সময়ে, নির্ধারিত সম্মানী প্রাপ্ত হইবেন। (২) বোর্ড, কমিটি বা কারিগরি উপদেষ্টা কমিটির সভায় যোগদানের জন্য পরিচালকগণ কর্তৃক ব্যয়িত ভ্রমণ ব্যয়সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, পরিশোধিত হইবে। (৩) এই ধারায় উল্লিখিত সকল সম্মানী, ভ্রমণ ব্যয় এবং আনুষঙ্গিক ব্যয় ব্যাংক কর্তৃক প্রদেয় হইবে।