১৪। (১) বোর্ড সভায় অন্যূন ৪(চার) জন এবং কমিটির সভায় অন্যূন ২(দুই) জন পরিচালকের উপস্থিতি ব্যতীত কোরাম পূর্ণ হইবে না এবং কোন কার্যক্রম পরিচালনা করা যাইবে না। (২) প্রবিধান দ্বারা নির্ধারিত সময় ও স্থানে বোর্ড এবং কমিটির সভা অনুষ্ঠিত হইবে। (৩) বোর্ড বা কমিটির সকল সভায় উহার চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত পরিচালকবৃন্দের দ্বারা এতদুদ্দেশ্যে মনোনীত একজন পরিচালক সভাপতিত্ব করিবেন। (৪) বোর্ড বা কমিটির সভায় উপস্থিত উহার চেয়ারম্যান ও পরিচালকবৃন্দের একটি করিয়া ভোট প্রদানের অধিকার থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে কেবল চেয়ারম্যান বা, ক্ষেত্রমত, সভাপতিত্বকারী পরিচালকের দ্বিতীয় বা…