১৩। (১) বোর্ডের একটি নির্বাহী কমিটি থাকিবে, যাহা নিম্নরূপে গঠিত হইবে, যথাঃ- (ক) চেয়ারম্যান; (খ) ব্যবস্থাপনা পরিচালক; এবং (গ) বোর্ড কর্তৃক মনোনীত একজন পরিচালক। (২) নির্বাহী কমিটি, এতদুদ্দেশ্যে প্রণীত বিধিমালা সাপেক্ষে, বোর্ডের এখতিয়ারাধীন যে কোন বিষয় নিষ্পত্তি করিতে পারিবে। (৩) বোর্ডের একটি অডিট কমিটি থাকিবে, যাহা নিম্নরূপে গঠিত হইবে, যথা:- (ক) বোর্ড কর্তৃক পরিচালকগণের মধ্য হইতে মনোনীত একজন চেয়ারম্যান; এবং (খ) বোর্ড কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিচালক। (৪) বোর্ডের একটি ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি থাকিবে, যাহা নিম্নরূপে গঠিত হইবে, যথা:- (ক) বোর্ড কর্তৃক পরিচালকগণের মধ্য হইতে মনোনীত একজন চেয়ারম্যান;…