১২। (১) ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন। (২) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকগণ বোর্ড কর্তৃক নির্ধারিত বা অর্পিত ক্ষমতা প্রয়োগ, কার্যাবলী সম্পাদন এবং দায়িত্ব পালন করিবেন।