১। (১) এই আইন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে। (৩) ইহা রাজশাহী ও রংপুর প্রশাসনিক বিভাগের সমগ্র এলাকায় প্রযোজ্য হইবে।