৮। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) তফসিলে বর্ণিত আইন ও সংশ্লিষ্ট বিধির প্রয়োগ; (খ) কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির যথাযথ বাস্তবায়ন; (গ) আন্তর্জাতিক দ্বৈত কর পরিহার সংক্রান্ত চুক্তির যথাযথ বাস্তবায়ন; (ঘ) বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারী) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) ক্যাডারের মানবসম্পদ ব্যবস্থাপনা; (ঙ) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ ও তদাধীন দপ্তরসমূহের ক্যাডার বহির্ভূত মানবসম্পদ ব্যবস্থাপনা; (চ) করভিত্তি সম্প্রসারণের লক্ষ্যে করসেবা, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার করা এবং সকলকে করজালের মধ্যে আনয়ণে কার্যকর উদ্যোগ গ্রহণ; (ছ) রাজস্ব ব্যবস্থাপনা…