৭। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে একটি নূতন বিভাগ প্রতিষ্ঠা করিবে যাহা অর্থ মন্ত্রণালয়ের অধীন হইবে। (২) সরকার রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করিবে। (৩) সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ যোগ্য কোনো সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করিবে। (৪) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের…