৫। রাজস্ব নীতি বিভাগ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (ক) বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজস্ব যোগানের লক্ষ্যে সম্প্রসারণমূলক কর ভিত্তি, যৌক্তিক কর হার, সীমিত কর অব্যাহতির নীতি অনুসরণপূর্বক উত্তম কর ব্যবস্থা প্রবর্তন; (খ) তফসিলে বর্ণিত আইনসমূহ, Stamp Act, 1899 (Act No. II of 1899) এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন নূতনভাবে প্রণয়ন বা উহাদের সংশোধনের উদ্যোগ গ্রহণ; (গ) রাজস্ব নীতি সংশ্লিষ্ট বিধি-বিধান, প্রজ্ঞাপন, এস.আর.ও. প্রণয়ন, সংশোধন এবং উহাদের ব্যাখ্যা প্রদান; (ঘ) স্ট্যাম্প ডিউটি, আয়কর, ভ্রমণ কর, দান কর, সম্পদ কর,…