৪। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, রাজস্ব নীতি বিভাগ নামে একটি নূতন বিভাগ প্রতিষ্ঠা করিবে যাহা অর্থ মন্ত্রণালয়ের অধীন হইবে। (২) সরকার রাজস্ব নীতি বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করিবে। (৩) সরকার সামস্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন কোনো সরকারি কর্মকতাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করিবে। (৪) রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত চুক্তি অনুবিভাগের…