২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “তফসিল” অর্থ এই অধ্যাদেশের তফসিল; (খ) “রাজস্ব” অর্থ তফসিলে উল্লিখিত যে কোনো আইনের অধীন আহরিত রাজস্ব; (গ) “রাজস্ব নীতি বিভাগ” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত রাজস্ব নীতি বিভাগ; (ঘ) “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” অর্থ ধারা ৭ এর অধীন প্রতিষ্ঠিত রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।