১৩। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, National Board of Revenue Order, 1972 (President’s Order No. 76 of 1972), অতপর উক্ত Order বলিয়া উল্লিখিত, রহিত হইবে এবং উহার অধীন প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হইবে। (২) ধারা ১০ এর উপ-ধারা (১) অনুসারে বিলুপ্ত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এই ধারার উপ-ধারা (১) অনুসারে বিলুপ্ত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক- (ক) কৃত কোনো কাজ-কর্ম, গৃহীত কোনো ব্যবস্থা বা সুচিত কোনো কার্যধারা এই অধ্যাদেশের আওতায় কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) গৃহীত কোনো কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে এইরূপভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উহা…