৬৮। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশ বা বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) কর্মচারীদের চাকরি, আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত; (খ) কর্মচারী কল্যাণ তহবিল, গোষ্ঠী বিমা; (গ) রাজউকের তহবিল বিনিয়োগ; (ঘ) রাস্তা, খেলার মাঠ, জলাধার, পার্ক ও উন্মুক্ত স্থান রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা; (ঙ) লিজগ্রহীতা সমিতি ব্যবস্থাপনা; (চ) অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ব্যবস্থাপনা; (ছ) অভিযোগ, সংক্ষুব্ধতা ও বিরোধ নিষ্পত্তি; এবং (জ) অন্যান্য।