৬৭। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা, বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন ও সংশোধন পদ্ধতি; (খ) প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন পদ্ধতি; (গ) ভূমি পুনঃউন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাস পদ্ধতি; (ঘ) ভূমি, প্লট, ফ্ল্যাট ও স্পেস বরাদ্দ ও ব্যবস্থাপনা পদ্ধতি; (ঙ) উৎকর্ষ সাধন ফি আরোপ, আদায় পদ্ধতি; (চ) উন্নয়ন স্বত্ব বিনিময় পদ্ধতি; এবং (ছ) অন্যান্য।