৬৯৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ *** এই আইনের বা কোন বিধির বিধানের সহিত অসামঞ্জস্য না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, প্রণীত প্রবিধানের কোন অংশ সম্পর্কে সরকার যদি মতভিন্নতা পোষণ করে তাহা হইলে সরকার উক্ত প্রবিধান সংশোধনের জন্য পরিষদকে পরামর্শ দিতে বা অনুশাসন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে তগুণ্ন না করিয়া, অনূরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা :- (ক) পরিষদের কার্যাবলী পরিচালনা, (খ) পরিষদের সভায় ফোরাম নির্ধারণ, (গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন, (ঘ) পরিষদের সভা আহ্বান, (ঙ) পরিষদের সভার কার্যবিবরণী…