৬৬৷ (১) রাংগামাটি পার্বত্য জেলার বাসিন্দা এমন উপজাতীয়গণের মধ্যে কোন সামাজিক, সাংস্কৃতিক বা উপজাতীয় বিষয়ে বিরোধ দেখা দিলে বিরোধটি নিষ্পত্তির জন্য স্থানীয় কারবারী বা হেডম্যানের নিকট উত্থাপন করিতে হইবে এবং তিনি সংশ্লিষ্ট উপজাতীয়গণের মধ্যে প্রচলিত রীতি-নীতি অনুযায়ী বিরোধের নিষ্পত্তি করিবেন৷ (২) কারবারী বা হেডম্যানের সিদ্ধান্তর বিরুদ্ধে ক্ষেত্রবিশেষে, চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফ এর নিকট আপীল করা যাইবে৷ (৩) চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফের সিদ্ধান্তর বিরুদ্ধে চট্রগ্রাম বিভাগের কমিশনারের নিকট আপীল করা যাইবে এবং তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে : তবে শর্ত থাকে যে, আপীল…